নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-08-2023 04:06:05 pm



কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের  বানিয়াচংয়ে নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ‘র মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা,স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ.সুশীল সমাজ,সাংবাদিক,নাগরিক সংগঠন,এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন,আমাদের জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিশে^র মধ্যে আমাদের দেশের অবস্থান গড়ে তুলতে হলে সুশিক্ষিত ও দক্ষ জনবল ছাড়া সম্ভব নয়।

বিদ্যালয়ে কোন শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসতে পারবেনা। মোবাইলে যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। তিনি এ সময় আরও বলেন,হাওরের দেশীয় মাছের বংশ আগামীতে যারা নির্বংশ করতে চাইবেন তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ২৯ শে আগষ্ট রোজ  মঙ্গলবার  বিকাল ২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেবী চন্দ। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও ভাইস ফারুক আমীন,অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক,উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বিভিন্ন কর্মকর্তা,  রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ। পরে ২০ জন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি।

Tag
আরও খবর
6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে



6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে