সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকার ড. ইউনূসকে হয়রানি করছে না : পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2023 04:47:43 am

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সরকার রাজনৈতিক বা অন্য কোনো কারণে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি করছে না।


বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (যারা চিঠি লিখেছেন) ভাবতে পারেন যে তিনি (ইউনূস) রাজনৈতিক বা অন্য কারণে হয়রানির শিকার হচ্ছেন। আমরা আশা করি, তারা ঘটনাটি জানতে পারবেন। তারা জানতে চাইলে আমরা এ ব্যাপারে জানাবো।’


পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করেনি, বরং তিনি শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও কর ফাঁকির অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।


তিনি বলেন, ‘আমরা তাকে একজন মহান নোবেল বিজয়ী হিসেবে সম্মান করি, কারণ তিনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।’


পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না কারণ এটি আদালতের বিষয়। তিনি আরো বলেন, ‘এটা আদালতের সিদ্ধান্ত এবং এতে সরকারের কিছু করার নেই।’


মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন, ড. ইউনূসের পক্ষে যারা চিঠি লিখেছেন তাদের জানার সঙ্গে প্রকৃত ঘটনার ফাঁক রয়েছে।


বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ১০০ জনের বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ টিরও বেশি বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

আরও খবর