দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ঢাকা থেকে মৃত নানীর লাশ আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল নাতী

ঢাকায় ল‍্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক‍্যজনীত কারনে মৃত নানীর লাশ আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় লাশ হয় বাড়ী ফিরল নাতী মাহিন আলভী (২১)।
মাহিন আলভী দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার  ঠিকাদার মেজহাউর রহমান ও মাতা রুনার ছেলে।সদ‍্য আমেরিকান ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ(এআইইউবি)থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে একটি প্রাইভেট ব‍্যাংকে চাকুরী করছিল।
পারিবারিকসুত্রে জানা যায় গত বৃহস্পতিবার ঢাকর ল‍্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বার্ধক‍্যজনিত কারনে আলভীর নানী মালেকা বেওয়া মারা যায়।ল‍্যাবএইড হাসপাতাল থেকে নানীর মৃতদেহ নিয়ে এ‍্যাম্বুলেন্স যোগে দিনাজপুর নিজ বাড়ীতে নিয়ে আসার সময় ১সেপ্টম্বর সকাল৭টায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর মসজিদের কাছে দাড়িয়ে থাকা ট্রাককে লাশবাহী এ‍্যাম্বুলেন্সটি ধাক্কা মারলে এ‍্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এ‍্যাম্বুলেন্সের সামনে বসে থাকা নাতী মাহিন আলভীর ঘটনাস্থলেই মৃত‍্যু হয় এবং চালক গুরুত্বর আহত হয়।এসময় স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস‍্য ও স্থানীয়রা  এসে মৃতদেহ  এবংগুরুতর আহত এ‍্যাম্বুলেন্সের চালককে উদ্ধার করে চিকিৎসার জন‍্য রংপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং মৃতদেহ  পুলিশের হেফাজতে দেয়া হয়।আহত এ‍্যাম্বুলেন্স চালক মিঠুন বরিশাল গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ঘোড়াঘাট থানার অফিসার ইন চার্য মোঃ আসাদুজ্জামান আসাদ জানান ঢাকা থেকে  নানীর মৃতদেহ নিয়ে নিজ গ্রামের বাড়িতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় নাতী মাহিন আলভীর মৃত‍্যু হয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।
এদিকে মৃত আলভীর পরিবারে দুই লাশ নিয়ে যেন শোকের মাতন চলছে।মাহিন আলভীর এভাবে মৃত‍্যুকে যেন  তার পরিবার কিছুতেই মেনে নিতে পারছে না।তবুও ভাগ‍্যের নির্মম পরিহাষ যা চাইলেও কেও খন্ডাতে পারে না।তবে একই পরিবারে একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক অর্থাৎ নানীর মৃতদেহ আনতে গিয়ে নাতীর মৃত‍্যু যেন টক অব দ‍্যা টাউনে পরিণত হয়েছে।












Tag
আরও খবর