পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

ডোমারে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাটার মোড় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমবেত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান তুলু, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ লোকমান হোসেন লাভলু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ তানভীর ইসলাম সোহেল, সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফ প্রমূখ।

সভায় সরকারের পতন নিশ্চিত করতে এক দফা আন্দোলন বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান নেতারা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেন বক্তারা।

Tag
আরও খবর