সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব ফার্মেসী দিবস' উদযাপন উপলক্ষ্যে ক‍্যাম্পাসে র‍্যালি করেছে ফার্মেসী বিভাগ। প্রতি বছরের ন‍্যায় এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে দিনভর পালন করা হয় এ দিবসটি।


 রবিবার  (২৫ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে র‍্যালি ও সেমিনারে বিভিন্ন কর্মসূচি পালন করা  হয়।


 ক‍্যাম্পাসে র‍্যালি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‍্যাপক ড. কামালঊদ্দীন আহমদ ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ‍‍্যাপক ড. মোশাররফ হোসাইনসহ শিক্ষার্থীবৃন্দ আরও অনেকেই।


 র‍্যালি শেষে ফার্মেসী বিভাগের সেমিনারে এক আলোচনা সভার আয়োজন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক বলেন, এই দিবস উদযাপন শুধু নিজ ডিপার্টমেন্টের না বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি  পাবে। যেকোনো  বিশ্ব দিবস উদযাপন  করার মাধ্যমে নিজেদেরকে বিশ্বের নিকটে তুলে ধরতে পারা যায় এবং অন্যদের কে জানান দেওয়া  যায় যে আমাদের  বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টও পিছিয়ে নেই।

 এসময়  তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের  যাত্রা পরে হলেও এবং সুযোগ সুবিধা  কম থাকলেও অনেক  শিক্ষার্থী উচ্চ র্পযায় গেছেন। ভবিষ্যতে এই ডিপার্টমেন্ট  আরো উন্নত  করবে এবং বিশ্ববিদ্যালয়  কতৃক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে  বরাদ্দ  বৃদ্ধির  ব্যবস্হা করা হবে। 

 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অর্জন ও ভবিষ্যতে একটা লক্ষ‍্যমাত্রায় পৌছানোর জন‍্য সকলের সহযোগিতা প্রত‍্যাশা করেন। বিশ্ব মানের শিক্ষাব‍্যবস্থায় প্রতিযোগিতা করার জন‍্য শিক্ষার্থীদের আরও সৃজনশীল হওয়ার আহ্বান জানানো হয়।


আরও খবর