ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি-দেশচিত্র-অভিযোগকারী আসমা খাতুন লিখিত বক্তব্য দিচ্ছেন।

বিউটি পার্লারের নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আসমা খাতুন নামের এক নারী। তিনি মধুপুরের ডিজিটাল ওমেন্স বিউটি পার্লারের মালিক। তার ব্যবসা প্রতিষ্ঠান মধুপুর পৌর শহরের ময়মনসিংহ সড়কের আনোয়ার হোসেনের ভবনে। সংবাদ সম্মেলনে এই নারী উদ্যোক্তা তার পার্লারের ভাব মূর্তি, সুনাম নষ্ট ও সেবা গ্রহীতাদের বিভ্রান্ত করার অভিযোগ করেন। এসময় তিনি চাঁদা দাবিসহ তাকে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন সুবর্ণা সাংমা ও প্রিন্স এডওয়ার্ড নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। ৪ এপ্রিল শুক্রবার সকালে মধুপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত এসব অভিযোগ তুলে ধরেন মধুপুর উপজেলার সিংগারবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ও ওই বিউটি পার্লারের মালিক আসমা খাতুন। 

লিখিত বক্তব্যে আসমা খাতুন জানান, ১২ বছর যাবৎ তিনি সুনামের সাথে বিউটি পার্লার পরিচালনা করে আসছে। গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সুবর্ণা সাংমা নামের একটি বিউটি পার্লার কর্মী তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করার চুক্তিতে বিশ হাজার টাকা অগ্রীম নিয়ে কাজ শুরু করেন। কিছুদিন পর সে কাজ ছেড়ে চলে যান। অগ্রীম টাকা ফেরৎ দিতে টালবাহানা শুরু করে বলে অভিযোগ করেন। এসময় তিনি জানান, টাকা ফেরৎ না দেয়ায় ফন্দি হিসাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সেবা গ্রহীতাদের বিভ্রান্তকরার অভিযোগ তুলেন। এসময় তাকে ও তার স্বামীকে বø্যাকমেল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ব্যক্তির বিরুদ্ধেও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ উপস্থাপন করেন।

এব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী প্রিন্স এডওয়ার্ড এসব বিষয় অস্বীকার করেন এবং সুবর্ণা সাংমাকে ফোনে জিজ্ঞেস করলে ২০ হাজার টাকার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন মাসে মাসে পরিশোধ করেছে বলে জানান। তবে অন্য বিষয়গুলো তিনি এড়িয়ে যান। এসময় ওই পার্লারের এক মহিলা কর্মী ও তার স্বামী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির বলেন, লিখিত অভিযোগটি এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।



Tag
আরও খবর