কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-09-2026 02:32:51 pm


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি






 কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় নিলেন এ.এফ.এম আমান উল্লাহ । শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে  উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় দক্ষিণ সালুয়া গ্রামের দরপার ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াছিন খন্দকার রাষ্ট্রের পক্ষে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কুলিয়ারচর থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান, স্বজন, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে দক্ষিণ সালুয়া দরপার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কুলিয়ারচর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এ.এফ.এম আমান উল্লাহ ছিলেন দক্ষিণ সালুয়া গ্রামের মরহুম ছাইদুর রহমান(চান মিয়া) মাস্টারের বড় ছেলে। মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অংশ নেন। পরবর্তী সময়ে তিনি কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি'র রাজনীতির সাথে দীর্ঘ দিন জড়িত ছিলেন।



উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ গতকাল (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও খবর


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে