আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অন্যদিকে, এতে অংশ নিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদেরকে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতের জন্য পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টায় দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের বিমান।
পুতিন ছাড়াও এই সম্মেলনে যোগ দিচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।”
চীনের প্রেসিডেন্ট জিনপিংসহ আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের অধিকাংশই শনিবার (১২ সেপ্টেম্বর) যাবেন। পুতিন একদিন আগেই ভারতে গেলেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। এই বৈঠকে নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে বাংলাদেশের বিষয়ে হুমায়ুন কবির বলেন, আমাদের প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।
উল্লেখ্য, ব্রিকস হলো একটি আন্তর্জাতিক বিনিয়োগ কৌশল সংস্থা। এর অন্যতম উদ্দেশ্য হলো বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা। যেখানে কোনো একক দেশ বিশ্ব মোড়ল সেজে বসবে না। অর্থনৈতিক দিক থেকে ব্রিকস নিজের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সর্বোচ্চ বাণিজ্যিক সম্পর্ক এবং পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করতে চায়।
১ ঘন্টা ৪ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
২৩ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে