নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

কয়রার চন্ডীপুরে মারামারির ঘটনায় আদালতে মামলা



খুলনা জেলার কয়রা থানার আমাদী ইউনিয়নের চন্ডীপুর গ্রামে জোরপূর্বক অবৈধভাবে জমি দখল করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। 


গত ৩০ শে আগষ্ট কিশোর কুমার ঢালী বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪ জনকে আসামী করে এ মামলা দায়ের করনে। মামলা নম্বর মিস মামলা-১২/২০২৩ (কয়রা)। মামলার আসামীরা হলেন আলমগীর হোসেন, লুৎফর রহমান সানা, আকরাম সরদার,চয়ন রায়, মিলন রায়,জামিনুর রহমান সানা, মোমিন উদ্দীন সরদার, বাপ্পি সানা, মোঃ গাউচ গাজী, মোঃ রশিদ সানা, সাব্বির গাজী, এনায়েত সরদার, আবু সাঈদ সরদার, মোহাসিন সানা প্রমূখ। 


মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, বাদীর কিনুকাটি বেড়বাড়ী মৌজার জমি জোর পূর্বক দখল করা নিয়ে আসামীদের সহিত দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছ। সর্বশেষ মহামান্য হাইকোর্ট বিভাগ একটা রুল জারি করে যাহার নম্বর সিভিল রুল-৫৬২/২০২২, এফএ নম্বর ২৩৫/২০১৩ সেখানে মহামান্য হাইকোর্ট বিভাগ স্ট্যাটাস কো এর আদেশ দেন। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ উপেক্ষা করে আসামীগন গত ইং ১৭/০৮/২০২৩ তারিখে পুর্ব পরিকল্পনামতে বাদীর বোন ও স্ত্রী  বাদীর তফসিলভুক্ত জমিতে গেলে তাদেরকে দা,  শাবল লোহার রড দিয়ে জীবনে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে মাথা সহ সারা শরীরে  আঘাত করে গুরুতর আহত করে। তাছাড়াও বাদীর বোন ও স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানিসহ পানিতে  চুবিয়ে হত্যার চেষ্টা করে। বাদী ৯৯৯ এ কল করে ও স্থানীয় স্বাক্ষীগন ও লোকজন উপস্থিত হয়ে আমাদী ইউপি চেয়ারম্যানকে কল করলে তিনি তাৎক্ষণিক গ্রাম পুলিশ পাঠিয়ে গুরুতর আহত ভিকটিমদ্বয়কে উদ্ধার করে  ভিকটিমদ্বয়কে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমদ্বয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। উল্লেখ্য আদালতে মামলা দায়েরের পরে আদালতে মামলাটি এফআইআর হিসেবে নিতে কয়রা থানাকে নির্দেশ প্রদান করেন।


এ ব্যাপারে আমাদী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চন্ডীপুরের মারামারির ঘটনা সত্যি,  আমি ঘটনা জানতে পেরে গ্রাম পুলিশ পাঠিয়ে গুরুতর আহত ভিকটিমদ্বয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


এ ব্যাপারে কয়রা থানার পরিদর্শক (তদন্ত) এ প্রতিবেদককে বলেন, মামলার ব্যাপারে কোর্টের নির্দেশ পেয়েছি,  মামলা রুজু হয়েছে,  আসামী ধরার জোর চেষ্টা ও অভিযান চলতেছে।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে