রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

ডোমারে ডাকাতির ঘটনায় টন্না ডাকাত গ্রেপ্তার

গত ১লা মে নীলফামারীর ডোমার উপজেলার বক্করের মোড় এলাকায় ডাকাতির ঘটনায় নেতৃত্ব প্রদানকারী কুখ্যাত ডাকাত নরেশ চন্দ্র দাস ওরফে টন্না ডাকাত (৩৩) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী এলাকার জেলেপাড়া থেকে নরেশ চন্দ্র দাস ওরফে টন্না ওরফে সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডোমার থানা সুত্রে জানা গেছে, গত ১লা মে মধ্যরাতে ডোমার উপজেলার ছোটরাউতা বক্করের মোড় এলাকার বিজয় চক্রবর্তীর বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখের জিম্মি করে এক লাখ ৮৮ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, চার ভরি রূপার অলঙ্কার, কাসার জিনিসপত্র, ৫টি মোবাইল ফোন সহ ২ লাখ ৯২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পরদিন বিজয় চক্রবর্তী থানায় একটি মামলা করেন।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, সেদিনের ডাকাতির ঘটনায় এপর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলো। আটককৃত টন্না ডাকাতির ঘটনায় যে মোটরসাইকেল ব্যবহার করতো, সেটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রংপুরের কোতয়ালী থানার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Tag
আরও খবর