দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-09-2022 12:05:06 pm

হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছবি : সংগৃহীত



◾ নিউজ ডেস্ক 


রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।  


হাজারীবাগ এলাকার টালি অফিস সড়কে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে বিকাল পৌনে ৪টা পর্যন্ত। 


রাজধানীতে ১৬টি স্থানে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি ঘোষণা করে যুবলীগের ধানমন্ডি থানা শাখা। এজন্য ওই স্থানে যেকোনো ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে তা দুই দলকেই জানায় পুলিশ।


এ কারণে সমাবেশস্থল পরিবর্তন করে পুলিশের মৌখিক অনুমতি নিয়ে দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হয়। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


সংঘর্ষের ব্যাপারে রমনা বিভাগের সহকারী পুলিশ সুপার মো. ইহসান বলেন, সমাবেশে প্রবেশের মুখে দুই দলের সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষটি বড় ধরনের ছিল না।


জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিনজন কর্মী নিহতের ঘটনায় ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে