আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

শাজাহানপুরে প্রভাষক পারভেজ হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে প্রভাষক শাহ্জালাল তালুকদার পারভেজ (৪৮) কে খুনের ঘটনায় তার স্ত্রী শামছুন্নাহার বাদি হয়ে শাজাহানপুর থানায় গতকাল শনিবার রাতে মামলা করেন। এদিকে থানা পুলিশ মামলার দুই আসামীকে গ্রেফতারও করেছে।

জানাযায় খুনের ঘটনার সাথে জড়িত শাবরুল বাজার এলাকার সন্ত্রাসী সাগরের বোন রুখসানা আক্তার (৩০) ও চাচা উজ্জ্বল হোসেন (৪০) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয় সাগরের নির্দেশেই গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে দশ টার দিকে মোটর সাইকেল যোগে বগুড়া শহরে যাওয়ার সাবরুল মাথাইল চাপর নামক স্থানে দুর্বৃত্তদের হাতে হত্যাকান্ডের শিকার হন নিহত প্রভাষক পারভেজ।

থানা সূত্রে জানাযায় মামলায় ৭ জনের নামসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে সন্ত্রাসী সাগরের নামে স্বেচ্ছাসেবকলীগ নেতা সিহাব উদ্দিন বাবু হত্যা মামলা, ৪টি চাঁদাবাজি মামলা, ৩টি মাদক কারবারির মামলা, ১টি অস্ত্র আইনে মামলা, ১টি দ্রুত বিচার আইনে মামলা ও অন্যান্য ধারায় ২টিসহ মোট ১২টি মামলা বিচারাধীন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম। তিনি আরো জানিয়েছেন, প্রভাষক পারভেজ হত্যা মামলায় এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান। শীঘ্রই তাদেরকেও গ্রেফতার করা হবে। 

Tag
আরও খবর