গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন,যুব সংহতির ফুলেল শুভেচ্ছা


জাতীয় পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩‌ সেপ্টেম্বর পূর্বের কমিটি বিলুপ্ত করে মইনুল হককে আহবায়ক ও সফিয়ার রহমানকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটির আহ্বায়ক এ কে এম মুস্তাফিজুর রহমান (সাবেক এমপি) ও সদস্য সচিব মেজর মোহাম্মদ আব্দুস সালাম (অব) ৬১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেন। এ সময় আগামী ২০ সেপ্টেম্বর এর মধ্যে ফুলবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডের কমিটি সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।


৪ সেপ্টেম্বর রাতে জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সরদার সুমু ও সাধারণ সম্পাদক বাবুল শেখের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় পৃথকভাবে নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে জাতীয় যুব সংহতি ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়, এ সময় জাতীয় পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য সেকেন্দার আলী ব্যাপারী ও যুব সংহতি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সদস্য সচিব সফিয়ার রহমান জানান, দেশ ও জাতির স্বার্থে উপজেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করব এবং আগামী নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে লাঙ্গল প্রতীককে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও কাজ করব।



আরও খবর