দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

খাদ‍্যবান্ধব কর্মসূচির আওতায় তালিকা থেকে উপকারভোগী অনেকের নাম বাদ পরায় ৭নংউথরাইল ইউনিয়ন পরিষদ উত্তাল

 ক্ষুধা ও দারিদ্রতা দুরীকরনে খাদ‍্যবান্ধব কর্মসূচির আওতায় দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নে পুরোনো তালিকা থেকে একাধিক উপকারভোগীর নাম পরিবর্তন করে তদস্থলে নতুন নাম সংযোজন করায় তালিকা থেকে বাদ পরা উপকারভোগীরা ক্ষুদ্ধ হয়ে উঠে এবং ইউনিয়ন পরিষদে সৃষ্টি হয় ব‍্যাপক উত্তেজনা।
সোমবার(২৬সেপ্টম্বর)৭নং উথরাইন ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ১৫টাকা কেজি দরে ৩০কেজি চাল বিতরনের সময় চাল নিতে আসা পূর্বের তলিকাভুক্ত অনেক উপকারভোগীর নাম বাদ পরায় সৃষ্টি হয় এই উত্তেজনা। তবে ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মোঃ রুহুল আমিন পুরাতন তালিকা অনুযায়ী পরবর্তী ওয়ার্ডগুলোতে চাল বিতরন করা হবে বলে ভোক্তাদের আশ্বস্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বাদ পরা উপকারভোগীদের দেয়া তথ‍্য অনুসারে জানা যায় অত্র ইউনিয়নের ৩নাম্বর ওয়ার্ড এর মেম্বার বুদু,৪নং ওয়ার্ড মেম্বার রশিদুল(রশদুল) এবং ৫নং ওয়ার্ডের মেম্বার মোস্তান এদের বিরুদ্ধে অন লাইনে  নাম এন্ট্রি করার পরেও নাম পরিবর্তন করে তদস্থলে নতুন নাম সংযোজন করার অভিযোগ করেন ভোক্তারা।তবে ১নং ও ৯নং ওয়ার্ডের বাদ পরা ১৪জন ভোক্তার নাম যাচাই করে তালিকায় অর্ন্তভুক্তি করার নির্দেশ দিয়েছে উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ।এ প্রসঙ্গে মেম্বারদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আমরা আমরা নিয়মতান্ত্রিক ভাবেই করেছি।তবে অপলাইনে এন্ট্র হয়ার পরেও আমাদের ওয়ার্ডের অনেকেরই নাম বাদ পরল কেন,?এটা আমাদের বোধগম‍্য নয়।আবার চেয়ারম‍্যানের সাথে কথা বললে তিনি আমার সিল সিগ্নেচার করা লিষ্ট অনলাইন করার পরেও সেটাও পরিবর্তন হয়ে গেছে।তবে ইউনিয়ন পরিষদের তথ‍্য সেবা কেন্দ্রে নিয়োজিত সাইদের কারনে অনেক নাম উল্টা পাল্টা হয়েছে। তবে যেটাই ঘটুক আমি পুনরায় লিষ্ট সংশোধনের জন‍্য মৌখিকভাবে ইউএনও ও উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রককে জানিয়েছি।নতুন করে যাচাই করার নির্দেশ দিয়েছেন উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক।সর্বোপরি মেম্বার চেয়ারম‍্যান এর কাদা ছোরা ছুরির স্বীকার হচ্ছেন সহায় সম্বলহীন নীরীহ জনগন।

Tag
আরও খবর