কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোবেল পেয়েছেন বলেই কি ড. ইউনূস আইনের ঊর্ধ্বে ?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-09-2023 09:15:18 am

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন বলেই কি ড. ইউনূস আইনের ঊর্ধ্বে?


বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে ড. জেবউননেছা রচিত ‘বেদনাতুর ১৯৭৫ এর আগস্টের শহীদের আলেখ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন সকলের জন্য সমান। কোন মানুষই দেশের প্রচলিত এই আইনের ঊর্ধ্বে নয়। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমন কী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাই নোবেল পুরস্কার পেলে কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, বাঙালি জাতির দুর্ভাগ্য যে যাদের হাতে রক্ত যারা খুনের ওপর দাড়িয়ে রাজনৈতিক দল গঠন করে তারা আবার কিছু ভোটও পায়। ৭০ সালের নির্বাচনেও ২৭ বা ২৮ শতাংশ ভোট নৌকার বিপক্ষে পরেছিল। আসলে তাদের প্রজন্ম রয়ে গেছে।


তিনি বলেন, জিয়াউর রহমান যখন দল তৈরি করে তখন সমস্ত প্রতিক্রিয়শীল শক্তি ও স্বাধীনতা বিরোধী শক্তিকে একত্রিত করেছিল। এখন সেই দল বড় বড় কথা বলে। এখন সেই দল রাত বিরাতে বিদেশীদের কাছে ধন্না দেয়। তাতে কোন লাভ হয় না। কেই তাদের তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার সমর্থন করে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ড. ইউনূসের ওপর আশ্রয় নিয়েছে।


তিনি আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আগমনই প্রমাণ করে বিশ্ব সম্প্রদায় সরকারের সাথে আছে। ভারতের সাথেও আমাদের সম্পর্ক অনেকেই ভালো। 

আরও খবর