পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

ডোমারে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিকল্পে নীলফামারী ডোমারে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ই সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে ডোমার উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বঙ্গবন্ধু পরিষদের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান জুয়েল। এতে সভাপতিত্ব করেন—বঙ্গবন্ধু পরিষদের ডোমার উপজেলা শাখার সভাপতি মোঃ আনজারুল হক।

এসময় বক্তব্য রাখেন—বঙ্গবন্ধু পরিষদের ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক করিমুল ইসলাম, নীলফামারী জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক, ডোমার উপজেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিম, অধ্যাপক জগদীশ চন্দ্র রায়, ফাতেমা-তুজ জোহরা, হারুন অর রশিদ।

সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাখাওয়াত উল্লাহ সাকু, ডোমার উপজেলা বঙ্গবন্ধু পরিষদের অন্যতম সদস্য রজব আলী, আনোয়ারুল হক, মজিবুল ইসলাম, অলিয়ার রহমান প্রমুখ।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আর কোনো বিকল্প নাই বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন।

Tag
আরও খবর