ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা - রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি এখন অতীব জরুরী



চট্টগ্রামে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘বিভিন্ন ধরনের বাতব্যথা, প্যারালাইসিস, স্ট্রোকজনিত হ্যামিপ্লেজিয়া, বয়সজনিত ও হাড় ক্ষয়জনিত ব্যথা ও শারীরিকভাবে অক্ষম, জিবিএস, স্পাইনাল কর্ড ইনজুরি, আঘাত ও স্পোর্টস ইনজুরিজনিত সমস্যায় আক্রান্ত  রোগীদের চিকিৎসায় ফিজিওথেরাপি অতীব জরুরী। এসব রোগীদের জন্য অনেকক্ষেত্রে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা হিসেবে বিবেচিত।’

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন(বিপিএ)চট্রগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে এই দিবসটি উৎযাপন উপলক্ষে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালসহ ২০০টিরও অধিক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে।তবে সব মিলিয়ে ইন্টার্নশীপসহ পাঁচ বছর মেয়াদী ব্যচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি(বিপিটি)ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট রয়েছেন কেবল ৩০ জন।তাই অনেক ফিজিওথেরাপি সেন্টারে ভুয়া ফিজিওথেরাপিস্ট দিয়ে চলছে অপচিকিৎসা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা’।


বক্তারা আরো বলেন, ‘অনেক ফিজিওথেরাপি সেন্টারেই বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ এর নির্দেশনা মানা হচ্ছেনা। এমন স্পর্শকাতর চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে অনেকেই। অনেক সেন্টারে ডিপ্লোমা পাস করে বিপিটি লিখে পরিচয় গোপন করে নামের আগে ফিজিও লিখে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। আবার বিপিটি (ইন কোর্স) লিখে নিজের পরিচয় গোপন করছেন যা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন আইনের ধারা ২১ লংঘন হচ্ছে। অনেকক্ষেত্রে ফিজিওথেরাপিতে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিজেকে ফিজিওথেরাপিস্ট, টেকনিশিয়ান কিংবা ফিজিও পরিচয় দিয়ে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছেন, যা দন্ডনীয় অপরাধ। এসব ভুয়া ফিজিওথেরাপিস্টদের কাছে চিকিৎসা নিতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা’।ভুয়া ফিজিওথেরাপিস্টদের কাছে চিকিৎসা না নেয়ার জন্য রোগীদের প্রতি আহবান জানান তারা। সেইসঙ্গে এসব ভুয়া ফিজিওথেরাপিস্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা। 

বিপিএ চট্রগ্রাম বিভাগের আহবায়ক এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারি দেব দুলাল ভৌমিক এবং লেখক ও গবেষক খনরঞ্জন রায়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. বশির আহমেদ, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ২০১৭-১৮ পিপি মোহাম্মদ রেজাউল করিম, পিপি রাশেদুল আমিন, রোটারি ক্লাব অফ চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজুল ইসলাম বাবুল, সিপিআরসি'র পরিচালক এম এ জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন, ‘সিআরপি চট্রগ্রাম এর সিএম ডা. খলিলুর রহমান, চট্রগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. কামরুল হাসান, চট্রগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. সাদেকুর রহমান, প্রয়াস চট্রগ্রামের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. জাহেদুল ইসলাম, ডা. প্রাঞ্জল বড়ুয়া, ডা. মনির, লায়ন্স হাসপাতালের ডা. সুজন, বিসিবি’র ফিজিও ডা. শিমুল, ডা. ইমরান, ডা. তাসলিমা ও ডা. রফিক প্রমুখ।  

উল্লেখ্য, ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বিশ্বে প্রতিবছর ৮ সেপ্টেম্বর একযোগে পালিত হয়ে আসছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘অস্টিওআর্থ্র্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’। 

আরও খবর