অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নিয়ামতপুরে ৭নংশ্রীমন্তপুর ইউনিয়নে হরিপুর উপর পাড়া গ্রামের রাস্তার বেহাল দশা।


গাছে উঠে মই টান দিলে যেমন নামা ওঠা কষ্টকর তেমনি ভোগান্তিতে পড়ছেন হরিপুর গ্রামবাসী।  সরজমিন  গিয়ে দেখা যায়। হরিপুর বাজার থেকে মসজিদ সংলগ্ন রাস্তাটি যদিও ইট দিয়ে ছলিং করা। তবে সামান্য  বৃষ্টির পানিতে  ভাল ইউড্রেন না থাকায়  হাটুপানি ছুই ছুই হয়ে রাস্তা পলি মাটি  জমে যায়। এ মাটি গলে কাঁদায় পরিণত হয়। ৩০০ মিটার রাস্তায় বেহাল অবস্থার কারনে পুরো বর্ষা মৌসুম জুড়েই রাস্তাটি কাঁদা পানিতে একাকার হয়ে পড়ে।  ফলে এ রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে বেকায়দায় পড়তে হয়। এতে তাদের ভোগান্তি ও ব্যয় দুটিই বাড়ে। এছাড়া এ রাস্তা দিয়ে এলাকাবাসী বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তাদের যাতায়াতের বাহন হচ্ছেন মটর সাইকেল তা নিয়ে অফিসে যেতে পারেননা সময়মতো। হরিপুর গ্রামের হাবিবুর রহমান মাষ্টার বলেন আমি একজন শিক্ষক আমার যাতায়াতের বাহন মোটর সাইকেল থাকলেও আমার গ্রামের রাস্তার বেহাল দশার কারণে আমি বিদ্যালয় যেতে খুবই কষ্টসাধ্য হয় ও শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুদের  ভোগান্তিতে পড়েন।

স্থানীয় প্রশাসন ও চেয়ারম্যান কর্তৃপক্ষের  কাছে ভুক্তভোগী ও এলাকাবাসীর একটাই দাবি হরিপুর গ্রামের সকল রাস্তায়  ইট ছলিং না দ্রত পাকা করন করতে হবে।  রাস্তায় ভাল ইউড্রেনের ব্যবস্থা  করতে হবে।যাতে আর ভোগান্তিতে না পড়েন গ্রাম বাসি।

আরও খবর