কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সেনবাগে রেস্তরোঁ ব্যবসায়ী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সেনবাগে রেস্তরোঁ ব্যবসায়ী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন



সেনবাগে রেস্তরোঁ ব্যবসায়ী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 


রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী 

নোয়াখালীর সেনবাগে রেস্তোরাঁ ব্যবায়ীকে মহিন উদ্দিন (৪৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।


শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


নিহত মহিন উদ্দিন একই গ্রামের ফকির বাড়ির রুহুল আমিনের ছেলে। সে চট্টগ্রামে রোস্তেরাঁ ব্যবসা করত। তিন ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।  


উল্লেখ্য, গত ৬ আগষ্ট রাতে স্ত্রী রজ্জবের নেছা রিনা (৩৫) স্বামী মহিন উদ্দিনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরকীয়া প্রেমিক মাসুদ সহ অপর হযোগীদের নিয়ে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ  স্ত্রী রজ্জবের নেছা রিনাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে পরকীয়া প্রেমিক মাসুদকে নিয়ে স্বামী মহিন উদ্দিনকে হত্যা করেছে বল আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঘটনার একমাস ৭দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারী মাসুদসহ তার সহযোগিদের গ্রেফতার করতে পারেনি। 


মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মহিন উদ্দিনের মা রাহেলা বেগম, মেয়ে ফাতেমাতুজ জোহুরা, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সাখাওয়াত হোসেন উজ্জল প্রমূখ।  


এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান,আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

১০ ঘন্টা ১৮ মিনিট আগে