গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারে বার্মিজ নকল আচারে সয়লাব, প্রতারিত হচ্ছেন পর্যটক

কক্সবাজারে বার্মিজ আচারের নামে বিক্রি হচ্ছে নকল আচার। বাহারি প্যাকেটে মোড়ানো এসব আচার দেখে বোঝা কঠিন। কোনটা আসল আর নকল। এছাড়াও প্যাকেটে লেখা আচারের পরিবর্তে অন্য আচার ঢুকিয়ে দিয়ে প্রতারণা করে যাচ্ছেন কতিপয় বিক্রেতারা। ফলে আচার কিনে রীতিমতো হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন পর্যটক।


খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের আনাচে কানাচে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় বার্মিজ আচার নামে খ্যাত এসব ভুয়া নাম সর্বস্ব নকল আচার। ঘরে কিংবা দোকানে আচার তৈরি করে বাহারি প্যাকেটে ভরে নাম দেওয়া হয় বার্মিজ আচার। এরপর কতিপয় বিক্রেতারা আচারগুলো স্বল্প মূল্যে কিনে নিয়ে বিচের আনাচে কানাচে বিক্রি করে থাকেন। সেখান থেকে পর্যটকরা এইসব আচার কিনে প্রতারণার শিকার হচ্ছেন।


মূলত মিয়ানমার থেকে যেসব আচার টেকনাফ হয়ে বাংলাদেশে আনা হয় এসব হলো আসল বার্মিজ আচার। তবে এসব আচার শহরের বার্মিজ মার্কেটের কয়েকটি দোকান ছাড়া আর কোথাও তেমন বিক্রি করা হয় না।


গত আগষ্ট মাসে কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্ট থেকে আচার ক্রয় করে প্রতারণার শিকার হন সাংবাদিক আলমগীর কবীর ভূঁইয়া।


এ বিষয়ে আলমগীর কবীর ভূঁইয়া বলেন, সুগন্ধা পয়েন্টে সারিবদ্ধ এক দোকান থেকে কয়েকটি বার্মিজ আচারের প্যাকেট ক্রয় করি। আচারের প্যাকেটগুলো দেখতে খুবই সুন্দর ছিল। দামও কম রাখা হচ্ছে। তাই কিছু আচার কিনে নিয়ে রুমে চলে যায়। তারপরের দিন ঢাকা গিয়ে প্যাকেট খুলে দেখি আমের আচারের প্যাকেটে দেওয়া হয়েছে বরই। বাকি প্যাকেটগুলোই আচারের নামের সঙ্গে জিনিসের মিল নেই। আচারগুলো এতো নোংড়া খেতে ছিল যে, মুখেই দেওয়া যাচ্ছে না। পরে খবর নিয়ে দেখি এগুলো আসলে বার্মিজ আচার নয়। কম দামে নকল আচার বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে এরা।





একই কথা জানালেন পর্যটক মহিউদ্দিন আহমেদ।


তিনি জানান, গেল বছর যখন কক্সবাজার যাই, সেখানে এক দোকান থেকে ১০ হাজার টাকার বার্মিজ আচার কিনেন আমার স্ত্রী, পরে বাড়ি গিয়ে দেখি আচারের কোনো অস্তিত্বই নেই। মূলত বার্মিজ আচারের নামে নকল আচার বিক্রি করা হচ্ছে। বিষয়টি দেখে খুবই খারাপ লাগল। কক্সবাজারের মতো একটি শহরে পর্যটক ঠকানো হচ্ছে এটি আসলে খুবই দুঃখজনক।


এ বিষয়ে সুগন্ধা পয়েন্টে এক আচারের দোকানদারের সঙ্গে কথা হলে তিনি জানান, কিছু দোকানদার আছেন যারা অল্প দামে নকল আচার বিক্রি করেন। অরিজিনাল বার্মিজ আচারের দাম বেশি, তাই সবাই সেই আচার বিক্রি করে লাভ করতে পারেন না। আবার কিছু কিছু পর্যটক আছেন, যারা অল্প দাম পেলে জিনিস কিনে নিয়ে যায়। আসল বা নকল দেখেন না। সেই সুযোগটা কাজে লাগান কিছু ব্যবসায়ী।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো.কাউছার মিয়া বলেন, আমি নিজেই এর ভুক্তভোগী। আমি দায়িত্ব নেওয়ার আগে একবার সরাসরি কয়েকটি দোকানদারকে ধরেছিলাম। পরে তারা মিনতি করে মাপ চাওয়ায় সাবধান করে দেওয়া হয়। কিন্তু এখন দেখছি এর মাত্রা বেড়ে গেছে, অনেকের অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি যেহেতু অতিরিক্ত দায়িত্বে আছি, আমাকে তিনটি জেলা দেখতে হয়। কক্সবাজারে গিয়ে এসব নকল আচার দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, বিষয়টি আমি নলেজে রাখলাম। খুব শীঘ্রই এসব নকল আচার ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে