গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে নাতির দায়ের কোপে দাদী আহত, থানায় অভিযোগ




কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে নাতির দায়ের কোপে সত্তরোদ্ধ দাদী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে। 


অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত কেতাব আলীর দুই ছেলে আব্দুর রহমান ও শফিকুল ইসলাম। কেতাব আলীর মৃত্যুর পর তার স্ত্রী রহিমা বেওয়া (৭৬) ছেলেদের সংসারেই থাকেন। বড় ছেলে আব্দুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৪০) ছেলে হারুন অর রশিদ ( ২০) শ্বশুর পাশ্ববর্তী ছিট রাবাইতারী গ্রামের মৃত মনসের আলীর ছেলে হাসেম আলী (৬০) প্রায়ই আব্দুর রহমানের সাথে অহেতুক ঝগড়া বিবাদ করে। 


রবিবার সকালে আব্দুর রহমানের শ্বশুর হাসেম আলী বাড়ীতে আসলে আব্দুর রহমানের স্ত্রী ও ছেলে আব্দুর রহমানকে অহেতুক গালিগালাজ মারপিট করার জন্য তর্জন গর্জন শুরু করে। বৃদ্ধা রহিমা বেগম ছেলেকে গালিগালাজ করতে নিষেধ করলে হাসেম আলী রহিমা বেগমের কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে নাতি হারুন অর রশিদ হাতের দা দিয়ে বৃদ্ধা রহিমা বেগমের মাথায় সজোরে কোপ দেয়। দায়ের কোপে রক্তাক্ত রহিমা বেগম মাটিতে লুটিয়ে পড়লে ছোট ছেলে হাফেজ শফিকুল ইসলাম মাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন হারুন হাসিনা ও হাসেম আলী মিলে শফিকুলকে বেদম মারধোর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রহিমা বেগম ও শফিকুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 


এ ঘটনায় ওই বৃদ্ধার ছোট ছেলে হাফেজ শফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় এজাহার দায়ের করেছেন। আহত রহিমা বেগম ও শফিকুল ইসলাম বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  


এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর