আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

আত্মহত্যা প্রতিরোধে রাবি তরুন কলাম লেখক ফোরামের ওয়েবমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে 'আত্মহত্যা নয়, হোক আত্মজাগরণ' প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে অনলাইনে ওয়েবমিনারের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় ফোরামের কেন্দ্রীয় পেইজ থেকে লাইভে ওয়েবমিনার টি অনুষ্ঠিত হয়। 


ওয়েবমিনারে আলোচকের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. শরিফুল ইসলাম বলেন, টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, কারণ তারা মনের কথা সবাইকে বলতে চায় না। নিজের অনুভূতি, দুঃখ সবকিছু কারো সাথে শেয়ার করতে চায় না, নিজের মধ্যেই রেখে দিতে চায়। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে হবে বাবা মাকেই। এছাড়াও প্রতিবেশী আত্মীয়স্বজনকেও যত্নবান হতে হবে। 


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, এখন পর্যন্ত দেখা গেছে মেস গুলোতে এই ঘটনা বেশি ঘটছে। কারণ মেসে নিঃসঙ্গতার জায়গা রয়েছে বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের বন্ধু–বান্ধবদের নিজদের মধ্যে যোগাযোগ রাখতে হবে, এতে একে-অপরের সমস্যা জানতে পারবে, সঙ্গ দিবে। এতে করে তার যে অবসাদ সেটা কেটে যাবে। এ বিষয়ে বিভাগের শিক্ষককেও কিংবা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানানো যেতে পারে বলে উল্লেখ করেন তিনি। 


ওয়েবমিনারের সঞ্চালনায় ছিলেন শাখার সাধারণ সম্পাদক মেহেদী সজীব।


শাকিবুল হাসান / সাজ্জাদ হুসাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয় 

আরও খবর