ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দুর্দান্ত এক গ্রাম্য ক্রিকেটার উবায়দুল্লাহ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন গিলাশ্বর গ্রামের মোজাম্মেল হক এর একমাত্র ছেলে উবায়দুল্লাহ। ছোট বেলা থেকেই ক্রিড়া অঙ্গনে ধাবিত ছিলো ওবায়দুল্লাহ। গ্রামে যে কোন খেলায় অংশ গ্রহন করতেন। বিশেষ করে ক্রিকেট খেলার প্রতি মনোযোগ ছিলো বেশ ভালো। 


উবাইদুল্লাহ ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেন।  তিনি গ্রামের একটা মাদ্রাসা থেকে পবিত্র কোরআন এর হিফয শেষ করেন। পরবর্তী তে আলিয়া মাদ্রাসায় ভর্তি হয় এবং বর্তমান তিনি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন। 


উবাইদুল্লাহ র সাথে কথা বলে জানা যায়, তিনি ছোট থেকেই খেলাধুলার প্রতি আসক্ত ছিলো। এলাকার বিভিন্ন খেলায় অংশগ্রহন করতেন। এমনো সময় ছিলো মাদ্রাসা থেকে পালিয়ে খেলাধুলার জন্য চলে যেতন উবাইদুল্লাহ। যেখানে খেলা হতো সেখানে গিয়ে খেলা দেখতেন।


উবাইদুল্লাহ আরো বলেন ক্রিকট খেলা দেখতে খুবই ভালোবাসেন। খেলার প্রতি কেমন আগ্রহ জানতে চাইলে উবাইদুল্লাহ আরো বলেন, তার সপ্ন সে একদিন ন্যাশনাল টিমে খেলবে। তবে সপ্ন বাস্তবায়নের জন্য নেই পর্যাপ্ত পরিমাণ অর্থ। নেই সেই রকম কোন লোক যে তাকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে। তবে আছে  মনোবল এবং ইচ্ছে শক্তি। আর এই সপ্ন পূরণ করতে চালিয়ে যাচ্ছেন হাজারো চেষ্টা। 


এ বিষয়ে এলাকার কয়েক ক্রিড়া প্রেমীদের সাথে কথা বলে জানা যায় উবাইদুল্লাহ অনেক ভালো এবং সুন্দর মনের মানুষ।  সে কারো সাথে ঝগড়া ঝামেলা করে না। সে ছোট থেকেই খেলাধুলা করে, আর ক্রিকেট খেলায় সে বোলিং এ খুব দুর্দান্ত।  তার সহপাঠীরা উবাইদুল্লাহ কে অনেক সাপোর্ট করেন বলেও  জানান। এলাকার ক্রিকেট প্রেমীরা চান উবাইদুল্লাহ বড় একজন খেলোয়াড় হোক সকলেই তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। 


এ বিষয়ে জানতে চাইলে উবাইদুল্লাহ আরো বলেন আমি চাই সকলের দোয়া এবং ভালোবাসা। তিনি মনে করেন সমাজের সকলে যদি তাকে সহযোগিতা করে তাহলেই সে সামনে এগিয়ে যেতে পারবে। তিনি পরিবারের কাছ থেকেও সাপোর্ট কামনা করেন। বিশেষ করে ক্রিকেটার দের কোন সংগঠন বা ক্লাব থেকে যদি সহোযোগিতা করে তাহলে তার সপ্ন পূরণ হবে বলে মনে করেন, তাই উবাইদুল্লাহ সকালের দোয়া এবং ভালোবাসা কামনা করেন।

আরও খবর