নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শিক্ষার্থী ভাবনা জরিপ এবং ২০২৩ সালে এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা উদ্যোগে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সদর সভাপতি মোঃ তামজিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায়  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক, আব্দুল হামিদ খান ভাসানী। 


 প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সু'শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত কোনো জাতি সামনে এগুতে পারে না। বলা হয়ে থাকে, যে জাতির কাছে শিক্ষা নেই, সেই জাতি সম্পদের দিক দিয়ে যতই ধনী হোক না কেন তারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আবার অনেক জাতি রয়েছে যারা সম্পদের দিক থেকে অতটা ধনী না হওয়া সত্ত্বেও শিক্ষায় এগিয়ে থাকার বদৌলতে বিশ্ব দরবারে সর্বোচ্চ আসন দখল করে আছে। এতে বুঝা যায়, ধন-সম্পদের দিক দিয়ে একটি জাতি, যেমনি হোক না কেন? ধনী কিংবা দরিদ্র, উন্নতির শিখরে পৌঁছাতে হলে অবশ্যই সেই জাতিকে শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, নতুন সেশনের আগমন হয়েছে, নতুন করে গন্তব্য। নতুন প্রাণ চাঞ্চল্য, নতুন শপথ সব কিছুই যেন একাকার না হয়ে যায় সেজন্য পড়াশোনায় সর্বোচ্চ সজাগ থাকতে হবে। নতুন করে শিক্ষা কিংবা শিক্ষাব্যবস্থা নিয়ে ইসলাম বিরোধী কোন অপসংস্কৃতি চর্চা হলে আমরা এ-র উচিত জবাব দিতে বদ্ধপরিকর থাকবো।  



বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন,  শিক্ষা ও শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছে। 


 প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সামাজ ও জনপদ ইতিহাসের সবচেয়ে অস্থির সময় পার করছে। বাঙ্গালীরা চিরন্তন গুণাবলী হারিয়ে গেছে। যে সমাজে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতো, সে সমাজ থেকে এখন সহমর্মিতা, মায়া, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, স্নেহ ও আন্তরিকতাগুলো হারিয়ে গেছে। সর্বত্রই শুধু হাহাকার বিরাজমান।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে