ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আমি আমার জন্য ভোট চাইনা, আমি ভোট চাই জননেত্রী শেখ হাসিনার জন্য- নূর মোহাম্মদ

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন জামালপুর-১। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকার হাল ধরতে চান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নূর মোহাম্মদ। তিনি জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি।

নূর মোহাম্মদ দীর্ঘদিন যাবত এলাকায় সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন। জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে প্রচার প্রচারনায় নেমেছেন নৌকা প্রত্যাশী নূর মোহাম্মদ। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ দুই উপজেলাতেই প্রচারনা চালাচ্ছেন সমানতালে।

গণসংযোগ,পথসভা এবং ব্যাপক শোডাউন করছেন জেলা আওয়ামীলীগের এই নেতা। সোমবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া, ডাংধরা, পাথরেরচর, ডিগ্রিরচর, কদমতলী, বাঘারচর, কাউনিয়ারচর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। গণসংযোগ কালে সরকারের ধারাবাহিক উন্নয়ন চিত্র জনগনের মাঝে তুলে ধরছেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন ধনাঢ্য ব্যবসায়ী নুর মোহাম্মদ। গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান খুদু,মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম, কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার,সাধারণ সম্পাদক ইউসুফ, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন মিস্টার, বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান লাল,সাবেক সাধারন সম্পাদক হাছানুজ্জামান সজিব,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া,যুগ্ন আহবায়ক শোয়েব আল হাসান স্বজল ও সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গনসংযোগকালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বলেন,জামালপুর-১ আসন তথা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে জনপ্রিয় নেতা হচ্ছেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সমাজসেবক নূর মোহাম্মদ। এই আসনে তার জনপ্রিয়তার ধারের কাছেও নেই কেউ। তৃনমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের আশা ভরসার প্রতীক জননেতা নূর মোহাম্মদ। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নূর মোহাম্মদকে মনোনয়ন দেয়ার দাবি তৃনমুলের। আমরা আশাবাদি মাননীয় প্রধানমন্ত্রী যাছাই বাছাই করে এই আসনে জনপ্রিয় মুখ নূর মোহাম্মদকে নৌকা দিয়ে আমাদের মাঝে পাঠাবেন। নৌকার পালে হাওয়া লাগাতে নূর মোহাম্মদের বিকল্প নেই বলেও জানান তিনি।

এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ বলেন, আমি আপনাদের কাছে আমার জন্য আসি নাই, আমি এসেছি প্রধানমন্ত্রীর প্রতীক নৌকার জন্য। আমি আমার জন্য ভোট চাইনা, আমি ভোট চাই নৌকায়। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। চাওয়া পাওয়ার আশায় রাজনীতি করি না। মানুষের বিপদে আপদে সামর্থ্যনুযায়ী পাশে থাকি সব সময়। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। একাধিবার দলীয় মনোনয়ন চেয়েছি। দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেই মাঠে থেকেছি, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করেছি।

আমার চাওয়া পাওয়ার কিছু নাই,একটাই চাওয়া নৌকার জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়। নৌকার জয় নিশ্চিত করতে ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাস্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তাই মাঠে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে তৃনমূল আওয়ামীলীগ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করে এই আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো বলে মনে করি

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে