ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মিঠাপুকুরে বিনোদনপুর আবাসন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করলেন-জেলা প্রশাসক


রংপুরের মিঠাপুকুর উপজেলার বিনোদপুর আবাসন প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন শেষে আবাসনে বসবাসরত আদিবাসীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ  মোবাশ্বের হাসান। এসময় আদিবাসীদের নিয়ে সরকারের নানাবিধ চিন্তাভাবনা তুলে ধরেন।


মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি-বড়বালা আঞ্চলিক মহাসড়কের পাশে নির্মিত আবাসন প্রকল্প পরিদর্শন করেন। আবাসন প্রকল্পে বসবাসরত ১১০ টি পরিবার নিয়ে গঠিত বিনোদপুর আদিবাসী সংগঠনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়।


মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ সহ প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং এসডিজি বাস্তবায়নে কাজ করছে। আদিবাসী শিক্ষার্থীরা কখনই যেন বাল্যবিবাহের শিকার না হয় সেদিকে অভিভাবকদের সুদৃষ্টি কামনা  এবং শিক্ষার জন্য স্কুলে পাঠানোর অনুরোধ করেন।তিনি আরোও বলেন ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ গরু,ছাগল ও ভেড়া অনুদান প্রদান করা হয়েছে। আবাসন পল্লীতে যেন কোন ধরনের মাদকের আশ্রম না হয় সেদিকে স্থানীয়দের ও প্রশাসনের সুদৃষ্টি রাখার নির্দেশ দেন।


মতবিনিময় শেষে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ ও দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের সামনে তিনি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন।



Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে