দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

যশোরের অভয়নগরের প্রেমবাগে জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় হতদরিদ্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়েছে।

 যশোরের অভয়নগরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় হতদরিদ্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করা হয়ে।এসময় মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী ও বোরকা প্রদান করা হয়। এছাড়াও উক্ত মাদ্রাসার সুপার এর পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রেমবাগ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, উক্ত মাদ্রাসার সুপার আব্দুস সামাদ,সহ-সুপার আব্দুস জাফর বিশ্বাস, বাংলাদেশ প্রেসক্লাব অভয়নগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর মিলন সরদার, মাদ্রাসার সিনিয়র শিক্ষক সরোয়ার মোল্যা, আব্দুর রউফ মোল্যা ও শরিফ প্রমুখ।এ ব্যাপারে জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম বলেন,আমার দাদা জামির আলী ছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ। তিনি প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মানুষের শিক্ষার উন্নয়নে স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠা সহ অনেক কাজ করে গেছেন। আমরা পরিবারের সদস্যরা তার অনুপ্রেরণায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে যতটুকু সম্ভব দাঁড়াতে চেষ্ঠা করছি। এবং জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে।উক্ত মাদ্রাসার হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা ড্রেস পেয়ে খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত হয় এবং শিক্ষার্থীরা জামির আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর মঙ্গল কামনা করেন।

Tag
আরও খবর