দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে শীর্ষ মাদক সম্রাজ্ঞী সেলিনা খাতুনের সহযোগীকে ৫০কেজি গাজাসহ আটক

দিনাজপুরের শীর্ষ মাদক সম্রাজ্ঞী গাজা ব‍্যবসায়ি সেলিনা খাতুনের সহযোগী ও মাদক ব‍্যবসায়ি মোঃ আবুজার(৪৫)কে ৫০কেজি গাজাসহ আটক করেছে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সদস‍্যরা।
মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১৩সেপ্টম্বর দিবাগত রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দিনাজপুর সদর উপজেলার শীর্ষ গাজা ব‍্যবসায়ি সেলিনা খাতুন একটি মাদকের বড় চালান নিয়ে আসছে।উক্ত সংবাদের ভীত্তীতে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের এস আই সেলিম রেজা,মোছাঃ হিরা বেগম,মোঃ গোলাম রব্বানি,আব্দুল হালিমসহ সংগীয় ফোর্সের রেইডিং পার্টি নিয়ে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের ৪নংওয়ার্ড দীঘন পশ্চিমপাড়া এলাকায় মোঃ আবুজার আলীর বাসায় তল্লাশী করে তার শয়ন কক্ষের ষ্টিলের চাউলের ড্রামের ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি গাজার প‍্যাকেটসহ মোঃ আবুজার আলীকে গ্রেফতার করা হয়।এবং মোছাঃ সেলিনা খাতুন আবুজারের হেফাজতে গাজার প‍্যাকেটগুলো রাখতে দিয়েই চলে যায়।তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে আবগারী সুত্রে জানা যায়।
আসামী মোঃ আবুজার আলী দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের দীঘন পশ্চিমপাড়া এলাকার মৃত জাফর উদ্দিনের ছেলে এবং শীর্ষ মাদক সম্রাজ্ঞী সেলিনা খাতুন দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ মোড় এলাকার মৃত লাল মিয়ার কন‍্যা।বর্তমানে সেলিনা খাতুন পলাতক রয়েছে।আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়। যাহার মামলা নাম্বার ৩২।ধৃত আসামী মোঃ আবুজারকে কোতয়ালি থানার মাধ‍্যমে আদালতে প্রেরন করা হয়েছে।এবং অপর আসামী সেলিনা পলাতক রয়েছে।



Tag
আরও খবর