সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

পাঁচবিবিতে কলেজ ছাত্র নাঈম হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী রেজ্জাকুল দম্পতি গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে "নিখোজের প্রায় পাঁচ মাস পর কলেজ ছাত্র নাঈম ইসলামের সম্পূর্ণ গলিত মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনাকে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে। 


পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে ও  মহিপুর হাজি মহসিন সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাঈম ইসলাম গত ২২ এপ্রিল ঈদুল ফিতরের দিন থেকে নিখোঁজ হয়। 


শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টায় পাঁচবিবি  উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ীর সংস্কার কাজ করাকালীন গোসল খানার মেঝের কাজ করার সময় কর্মরত রাজমিস্ত্রি শ্রমিকরা মাটি সরাতেই জিন্সের প্যান্ট, বেল্ট দেখে এবং গর্ত থেকে লাশের পচা দূর্গন্ধ পেলে পাঁচবিবি থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে সম্পূর্ণ গলিত মরদেহের হাড়গোড়  উত্তোলন করা হয়। 


অন্যদিকে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পলাতক স্বামী-স্ত্রীকে গতকাল রাতে আটক করেছে র‌্যাব সদস্যরা। 


গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে রেজ্জাকুল আলী (৪৩) ও তার স্ত্রী  সাবিনা খাতুন। 


জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, নিখোঁজের সাড়ে ৫ মাস পর গত ০৯ সেপ্টেম্বর শনিবার রাত ৯ টায় উপজেলার ধরঞ্জী বাজার সংলগ্ন একটি নির্মাধীন বাড়ীর মাটিতে পুঁতে রাখা গলিত  মৃতদেহের হাড়গোরের উদ্ধার করে বগুড়া সজিমেক এর ফরেনসিক বিভাগে পাঠায় পুলিশ। সেখান থেকে মৃতদেহের পরিচয় সনাক্ত করা হয়। নাঈমকে নারী ঘটিত বিষয়ে ফাঁসিয়ে দিয়ে রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা পরিকল্পিত ভাবে হত্যা করেছেন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় নিহতের পরিবারের পক্ষে হত্যা মামলা করা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান বগুড়ায় নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয়। 

আরও খবর