শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে শ্রেষ্ঠ সরকারি শিক্ষিকা হলেন মাহমুদা আক্তার

শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা মোসাঃ মাহমুদা আক্তার।

জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ খ্রিঃ উপলক্ষে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মোসাঃ মাহমুদা আক্তার। তিনি উপজেলার সুবিদখালী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা। তিনি ঢাকা মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও পশ্চিম-সুবিদখালী গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন এর স্ত্রী। 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মোসাঃ সাইয়েমা হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহমুদা আক্তার ২০১৬ সালে উপজেলার সুবিদখালী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সারাদিন বিদ্যালয়ে ছোট্ট শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে আনন্দের সঙ্গে পাঠদান করান। সেইসাথে নতুন নতুন কৌশল প্রয়োগ করে পাঠদানে সহজেই কোমলমতি শিশুদের মন জয় করে নিয়েছেন। ফলে ২০২২ সালের স্বীকৃতিস্বরূপ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার সম্মাননা অর্জন করেন। শিক্ষার্থীদের সহজতর পাঠদান কাজে লাগিয়ে অবাক করেছেন শিক্ষা বিভাগকে।

এ বিষয়ে মাহমুদা আক্তারের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, মহান আল্লাহপাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সুস্থতার সাথে আমাকে দায়িত্ব পালন করতে দিয়েছেন। সহকর্মীদের সহযোগিতা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কারনেই সব কিছু সম্ভব হয়েছে। নির্বাচক কমিটিকে ধন্যবাদ। সামনের দিনগুলি যেন আরও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া চাই। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক বলেন, প্রতি বছরের শিক্ষা সপ্তাহে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় থেকে দরখাস্তের মাধ্যমে ৮ ক্যাটাগরিতে বার্ষিক কর্ম মূল্যায়নের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠতা নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে শিগগিরই পদক ও সনদপত্র বিতরণ করা হবে।

আরও খবর