শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একজনের মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা

পটুয়াখালীর মির্জাগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। উপজেলা সদর ছাড়িয়ে এখন গ্রামাঞ্চলে ডেঙ্গুর আতঙ্কে সাধারণ মানুষ। গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি রয়েছেন ৩১জন রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৪ জনকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে গণসচেতনতার ওপর গুরুত্বারোপের কথা বলছেন চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তি হওয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের ডেঙ্গু আক্রান্ত আনোয়ার হোসেন (৩৫) জানান, প্রথমে আমার জ্বর হয়। পরে চোখ লাল হয়ে যায়। জ্বর না কমায় হাসপাতালে এসে পরীক্ষা রক্ত পরিক্ষা করাই। তাতে ডেঙ্গু ধরা পরলে হাসপাতালে ভর্তি দেন চিকিৎসক। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপর্যন্ত মোট ৩৮৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৭ জন এবং লালবরু (৬০) নামে এক নারী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার কিসমত ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

আশঙ্কাজনকহারে রোগীর চাপ থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ রোগীর ধারণ ক্ষমতা ৫০ জন থাকলেও তার তিনগুণ বেশি রোগী অবস্থান করছে হাসপাতালে। তবে সারাদেশের ন্যায় ডেঙ্গু সচেতনতায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।

এবিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তেনমং বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে আক্রান্তদের বেশির ভাগই ঢাকায় বসবাস করছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে ডেঙ্গুর লার্ভা তৈরি না হয় ও বংশ বিস্তার করতে না পারে। প্রয়োজেন রাতে ঘুমের সময় কয়েল কিংবা মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে।

তিনি আরো বলেন, ডেঙ্গু রোগীর মূল লক্ষণগুলো হলো- তীব্র জ্বর, মাথা শরীর এবং হাড়ে ব্যথা থাকবে। এ রকম লক্ষণ দেখা দিলে শিগগিরই হাসপাতালে যাওয়ার পরামর্শও দেন তিনি।

আরও খবর