ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

ডোমারে গৃহবধূঁর ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নীলফামারীর ডোমারে তরিকুল ইসলাম(৩৭) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ২৫বছর বয়সী গৃহবধূঁর দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে। তরিকুল ইসলাম হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ওই এলাকার আজগার আলীর ছেলে। গৃহবধূঁ ৫নং ওয়ার্ডের পশ্চিম আঠিয়াবাড়ী এলাকার এক রিক্সা চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী।

শুক্রবার(১৫ সেপ্টেম্বর) ধর্ষিতা গৃহবধূঁ নিজে বাদী হয়ে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২, পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা যায়,গত বুধবার রাত ৯টার দিকে ওই গৃহবধূঁর নিজ বাড়ীতে মুখ চেপে ধরে জোড়পূর্বক ধর্ষণ করে। এতে প্রতিবেশীর টের পাইলে,তাকে আটক করে। সেসময় কৌশলে পালিয়ে যায় সে।

ভুক্তভোগী নারীর অভিযোগ রাত ৯টার দিকে বিকাশের টাকা উত্তোলণের জন্য ঘর থেকে বের হলে, হঠাৎ করে বাড়ীর বাইরে দেওয়া বাল্বটি বন্ধ হয়ে যায়। তিনি মনে করেছিলেন কারেন্টের বোর্ডে কোন সমস্যা হয়েছে। ফিরে ঘরের ভিতরে ঢুকতেই তরিকুল মেম্বার পিছন থেকে মুখ চিপে ধরে টিউবওয়লের পাড়ে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করেন।

উল্লেখিত ঘটনার জেরে গত বৃহষ্পতিবার দুপুরে হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিচার দাবী করেন ভুক্তভোগী নারী। এসময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধীক লোকের উপস্থিতি ঘটে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান,মামলা হওয়ার পর পরেই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর