দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের বনভোজন অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্যোগে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী জেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ভাটপাড়া ডিসি ইকো পার্কে জাঁকজমপূর্ণ ভাবে মনোরম পরিবেশে এ বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এদিন প্রাকৃতিক মনোরম পরিবেশে আনন্দ ও ভালোবাসায় সবাই মিলে মেতেছিল।

বনভোজনে উক্ত ভাষা শিক্ষা সেন্টারের পরিচালক মোঃ হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে সেন্টারের সকল শিক্ষার্থীরা অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন। গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক হাসানুজ্জামান হাসান বলেন, সারাদিন সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছে। এ ধরনের বনভোজন শিক্ষার্থীদের একে অপরের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় করে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের বনভোজনের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


শুক্রবার দিনব্যাপী আনন্দ আড্ডা, দর্শনীয় স্থান পরিদর্শন, ফটোসেশন, দুপুরে খাওয়া দাওয়া ও পরে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি হয়।

Tag
আরও খবর