মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শিবচরে "দেশ" এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।


মাদারীপুর শিবচরে স্বেচ্ছাসেবী দেশ (DESH) সংগঠনের আয়োজনে ভান্ডারিকান্দি সর্বসাধারণের জন্য ১৯তম ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে প্রায় ২ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।


শনিবার (১৬ সেপ্টেম্বর) টেংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম চোকদার, ইউপি সদস্য বোরহান মাতুব্বর ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেন, সভাপতি ওয়াহিদুজ্জামান। মো: দেলোয়ার হোসাইন, ফাতেমা আক্তার, মাসুদুর রহমান, শাকিল আহমেদ, সদস্য অপু মিয়া, মানিক কুমার সৌভন, জুবায়ের হোসেন, সোহেল মাতুব্বর, বিপ্লব, শামিম মিয়া, আমানুর ইসলামসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।


সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।


ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়েছে।


উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০০৯ সাল থেকে সংগঠনটি জাতীয় দিবস সমূহকে যথাযথভাবে উদযাপন করে আসছে। এজন্য তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। প্রতিষ্ঠাকাল থেকে- মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।

আরও খবর