ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

সরকার চুরি করে দেশকে ফোকলা বানিয়েছে : ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2023 08:30:34 am

আওয়ামী লীগ সরকার চুরি করে দেশকে ফোকলা বানিয়েছে। তারা টাকা চুরি করে বিদেশে পাঠায়, আবার নির্বাচনের সময় ভোট চুরি করে। তাই এ সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া সদরে এরুলিয়ে হাট চত্বরে তারুণ্যের রোডমার্চ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পর আবারও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। কেন? মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এ আন্দোলন। অবৈধ সরকার বলেছিল ১০ টাকার চাল খাওয়াবে। চালের দাম এখন কত? আমার মা-বোনেরা সন্তানদের একটি ডিম খাওয়াতে পারে না। বছরে তিন থেকে চারবার বিদ্যুৎ ও তেলের দাম বাড়ে। সরকার বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বলে ফিক্সড করে দিলাম! ফিক্সড করলে কি দাম কমে যায়? এ সরকার শুধু দ্রব্যমূল্যর দাম কমাতেই নয় রাষ্ট্র পরিচালনাতেও ব্যর্থ।


তিনি বলেন, ‘সরকার নিজেদের গদি বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়েছে। উনি এখন হাসপাতালে। দেশের ৪০ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। সাঈদী সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে, দেশনেত্রীকে নিয়েও একই পথে হাটছেন তারা। তাই জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ সরকারে পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফেরানো হবে।


বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখে মারতে চায় সরকার। বিরোধী নেতাকর্মীদের মামলা, গ্রেফতার আর সাজা দিয়ে বিরোধী মাঠ শূন্য করার চক্রান্ত করছে। সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।


রোডমার্চের আগে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমির খসরু মাহামুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী। পথসভার সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।


এর আগে সকাল ৯টা থেকে বগুড়াসহ জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার নেতাকর্মীরা পথসভা স্থলে খণ্ডখণ্ডভাবে সমবেত হতে থাকেন। সভা শেষে সেখান থেকে মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ হাজারো যানবাহন নিতে বিএনপির তারুণ্যের রোডমার্চ নওগাঁমুখী হয়ে রাজশাহী দিকে রওনা দেন।

আরও খবর