দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

জাতীয় স্হানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে পলাশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন



          নরসিংদীর পলাশে জাতীয় সরকার দিবস - ২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। 
                               ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম মহোদয়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সরকার দিবস ২০২৩ উদযাপন  উপলক্ষে এক উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী - ২ পলাশ সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রধান অতিথি উপজেলা চত্বরে ১৭-১৯ তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। আয়োজনে পলাশ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম মহোদয়কে সাথে নিয়ে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 
      জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩
উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উন্নয়ন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদি ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, চরসিন্দুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোফাজ্জল হোসেন, গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাবের উল হাই সহ পলাশ উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরের প্রধান গন আলোচনা সভা ও উন্নয়ন মেলায় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা।তাছাড়া এলাকার স্হানীয় নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
Tag
আরও খবর