দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত




সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার’- স্লোগানকে  সামনে রেখে এই প্রথম সারাদেশের ন্যায় যশোরের শার্শায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। 


রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র নাছির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মৌসুমী হালদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


উপজেলা ইউএনও নারায়ন চন্দ্র পাল

তার বক্তব্যে বলেন, দেশে প্রথম বারের মত এই দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদের আরো বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে।


দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের  উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে