জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

জনপ্রিয়তার শীর্ষে বর্তমান সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক এমপি


  •   আসন্ন আগামী সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী শিবলী সাদিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

তিনি বর্তমানে দিনাজপুর-০৬ আসনে জাতীয় সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জনসেবার কারনে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সুপরিচিত এবং দল-মত নির্বিশেষে সকল শ্রেনি-পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ। এছাড়াও তিনি সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সংসদ সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।  


নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, উপজেলার সংসদ নির্বাচনে তরুণ ও পুরাতুন ভোটারদের মাঝে আলোচনায় রয়েছে। চার উপজেলার মাটি ও মানুষের নেতা, গরীব দুখী-মেহনতি মানুষের বন্ধু শিবলী সাদিক এমপি। তিনি জনগনের কল্যাণে  নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে তার সরব ভূমিকা বিদ্যমান। এলাকার বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে তাকে নিয়ে চলছে সর্বত্র আলোচনা এবং জনসাধারণের মধ্যে তাকে নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। এবারের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের মধ্যে যোগ্য ও সৎ হিসেবে আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক এমপিকে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজ থেকেই তাঁর পক্ষে প্রচারণা সহ দোয়া চেয়ে জনসাধারণের দারপ্রান্তে যাচ্ছে।

সদালাপি, মিষ্টভাষী, পরোপকারী, রাজপথের লড়াকু সৈনিক শিবলী সাদিক এমপি, রাজ পথেই আছেন। একজন রাজনীতিবীদ হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণত মানুষের সেবায়, এমনটাই দাবী করেন অত্র নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, উপজেলাবাসী।


গত ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস” উপলক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, উপজেলা পৃথক পৃথক স্থানে মাঠ পর্যায়ের আওয়ামী লীগ সদস্য ও সাধারণ জনগনের আয়োজনে এক বিরাট পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক শত মোটর সাইকেল ও শতাধিক মাইক্রোগাড়ী নিয়ে সরকারের উন্নয়নমূল কাজের শ্লোগান দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই সভায় যোগ দেন।


এ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবলী সাদিক এমপি বলেন, এ আসনে  যে উন্নয়ন সাধিত হয়েছে তা আওয়ামী লীগ সরকারের তথা দেশ নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। তাই শেখ হাসিনা সরকার বার-বার দরকার এই বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত এলাকা উপহার দেওয়ার প্রত্যয়ে জনগণের কাছে ছুটে চলছি। তিনি আরো বলেন, হিংসার রাজনৈতি না করে ভালবাসার রাজনীতি করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়েন নেতৃবৃন্দ।

Tag
আরও খবর