লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ

লোহাগড়ায় নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে শ্রী শ্রী গনেশ পূজা পালিত হয়েছে।


আজ ১৯ সেপটেম্বর  দুপুরে লোহাগড়ার লক্ষ্মীপাশাস্হ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গলঘট স্থাপন, পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ।



হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পূজা হয়ে থাকে। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন।

এ বছর প্রথমবারের মতো নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশাস্হ ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে নাট মন্দিরে প্রাঙ্গনে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদ কাজল পাল

জানান, এ বছর প্রথমবারের মতো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে সিদ্ধিদাতা গণেশের পূজার আয়োজন করা হয়েছে। আগামীতে বড় পরিসরে এবং জাঁকজমকের সাথে শ্রী গনেশ পূজা উদযাপিত হবে বলে তিনি জানান।

মন্দিরের প্রধান পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১ টার দিকে মঙ্গলঘট স্হাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়। হোম-যজ্ঞের মাধ্যমে পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয় এবং পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়

আরও খবর