গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

খানপুর ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত-২০২৩

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ -এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নে উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি উপলক্ষে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধারাবাহিক ভাবে আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) সকাল ১০টায় বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। চিন্তরঞ্জন পাহান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোস্তফা জামান অত্র ইউনিয়ন পরিষদ সচিব ও সুমিত শীল হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সকল ইউপি সদস্য সংরক্ষিত মহিলা সদস্যা সহ নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়ে রতন বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

৩নং খানপুর ইউনিয়ন পরিষদ সচিব মোস্তফা জামান এর সভাপতিত্বে ও সুমিত শীল হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকল সদস্য সংরক্ষিত মহিলা সদস্যাগন ও উদ্যোক্তা আমিরুল ইসলাম এবং অত্র  ইউনিয়ন পরিষদের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ‘স্থানীয় সরকারের অন্যতম স্তর ইউনিয়ন পরিষদ। সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ সরকারের নানামুখী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে স্থানীয় সরকার’।

পরে দিবসটি উপলক্ষে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে যে সকল শিশুর জন্ম নিবন্ধনের আওতায় এসেছে তাদের অভিভাবকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদে দিবসটি উপলক্ষে র‍্যালি, জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর