উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

উখিয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উন্নয়ন মেলা পুরষ্কার বিতরণ সম্পুর্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলা- ২০২৩ পুরষ্কার বিতরণ সম্পুর্ণ হয়েছে।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোছাইন সজীব এর সভাপতিত্বে সারা দেশের ন্যায় সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক ৩দিন ব্যাপী বর্ণাট্য আয়োজনের মধ্যে দিয়ে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা রোকনুজ্জামান খান, উখিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেচ্ছা বেবী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, রাজাপালং ইউপি সচিব মৃনাল বড়ুয়া, সংরক্ষিত নারী ইউপি সদস্য খুরশিদা বেগম প্রমুখ।


উল্লেখঃ বাংলাদেশের এক অনন্য অর্জনে সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উখিয়া উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত ও চলমান মেগা প্রকল্প সমূহের বিবরণ ও অবস্থান জনগণের মাঝে তুলে ধরেন। উখিয়া উপজেলার সরকারের স্ব স্ব উদ্যোগে নিজেদের সম্পাদিত উন্নয়নমূলক কাজগুলো প্রচার করা হয়। এবং উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি অধিক স্টল উদ্যাক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পুর্ণ হয়।

Tag
আরও খবর