বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে সরকারি খাস জমি দখলমুক্ত করার দাবিতে ওয়ার্ডবাসীর মানববন্ধন

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলা এলাকায় ২শ ৬০ শতক সরকারি খাস জমি অবৈধ দখলদারের হাত থেকে দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলনের পর এবার ওয়ার্ডবাসীর মানববন্ধন। 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে খাস জমি দখলমুক্ত করা না হলে স্মারকলিপি পেশ, ঝাড়ু মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তারা নতুন কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) একই দাবিতে ওয়ার্ডবাসী নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

বুধবার দুপুর ১২ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ, সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাশেদা বেগম লিপি, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, ছাত্রলীগ নেতা মির্জা জামিল আহমেদ তমাল, বাস্তহারা লীগ নেতা সবুর খান, যুবলীগ নেতা রনি হাওলাদার, আবু বায়েজিদ খান মিতুল প্রমুখ।

সরকার সংশ্লিষ্ট ভূমি অফিসের সহযোগিতা কামনা করে বক্তারা বলেন, ‘শতবছরের ঐতিহ্য তালতলা হাটের ২শ ৬০ শতাংশ খাস জমি অবৈধ দখলদার আকরাম সরদার গং ও সাবেক পৌর কাউন্সিলর জাহানারা বেগম হাত থেকে উদ্ধার করতে হবে। ওই খাস জমিতে শতবছরের ঐতিহ্য তালতলা হাট পুনরায় স্থাপন করতে হবে। একটি শিশুপার্ক সহ ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করতে হবে।

অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করা না হলে ওয়ার্ডবাসীর উদ্যোগে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। যার মধ্যে জেলা প্রশাসক, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি পেশ, রাজপথে ঝাড়ু মিছিল, অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

প্রসঙ্গত, নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলা দুর্গাপর মৌজায় খাস খতিয়ানের ২৪, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩৩, ৩৪, ৩৬, ৩৭, ৩৯, ৪০, ৪১ নং দাগে ২শ ৬০ শতাংশ খাস জমিতে অবৈধ দখলদার চক্র পাকা স্থাপনা, বালি ও পাথরের ব্যবসা, দুটি সমিলসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে।

এছাড়া ওই একই মৌজায় ১০২ খতিয়ানে ২৩, ২৫, ৫৩ দাগের ৯৬ শতাংশ খাস জমি ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে। একই খতিয়ানের ২৯ দাগে ১২৪ শতাংশ জমি আকরাম সরদার গং বিজ্ঞ আদালত কর্তৃক একটি আদেশ নামার মাধ্যমে জোরপূর্বক দখল করে রেখেছে বলে উল্লেখ করা হয়।

Tag
আরও খবর