কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাঙ্গুনিয়ায় দখলে বাধা দেয়ায় বনকর্মীদের ওপর হা*মলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বনভূমি দখলে বাধা দেওয়ায় রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।


আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়ার ভোলারটিলা পূর্ব পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।


এতে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও খুরুশিয়া বিট কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়েছে।


আহত রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, “পূর্ব খুরুশিয়ার ভোলারটিলা পূর্ব পাহাড় এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে বাগান সৃজনের কাজ চলছে। সপ্তাহখানেক আগে বনবিভাগের লাগানো গাছ নষ্ট করে দখলদাররা ঘেরাবেড়া দিয়ে দখল প্রক্রিয়া চালায়। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করে পুনরায় বাগান সৃজনের জন্য প্রস্তুতি নিলে স্থানীয় হোসেন সওদাগরের ছেলে রুবেল, সুমন, লোকমানসহ ৭/৮ জন যুবক মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রহাতে অতর্কিত হামলা চালায়। রেঞ্জ ও বিট কর্মকর্তাদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করে তারা। এমনকি ধারালো দায়ের কোপ দিলে তা আমাদের গায়ে না লাগায় আমরা কোনোরকমে প্রাণে রক্ষা পাই।”


মারধরের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে প্রাণ রক্ষায় তারা পালিয়ে পাশের একটি বসতঘরে আশ্রয় নিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন করে বলে জানান।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া হক বলেন, “আহত এই কর্মকর্তারা হাতে, পিঠে, বাহুসহ সারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।”


এদিকে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে বনবিভাগ। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক বন মামলা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, “ঘটনাস্থলে তাৎক্ষণিত পুলিশ পাঠিয়ে ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।”

Tag
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৭ ঘন্টা ২৪ মিনিট আগে