বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনঃ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারের ওপর হামলা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের গণসংযোগ করার সময় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক)  মো. আখতারুজ্জামান আখতারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় গণসংযোগকালে অতর্কিত ১০/১৫ জনের একটি দল এই হামলা চালায় বলে ভুক্তভোগী চেয়ারপ্রার্থী আখতার নিজের এই তথ্য নিশ্চিত করেছেন। হামলার বিষয়টি রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকও নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গণসংযোগে যান সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো. আখতারুজ্জামান আখতার। এসময় তিনি দুর্গাপুর পৌরসভায় গণসংযোগ চালান। সেখানে ১০ থেকে ১৫ জন ছেলে তাদেরকে আক্রমণ করে। তবে আমি প্রার্থীর সাথে কথা বলেছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন পর্যন্ত তিনি অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মো. আখতারুজ্জামান আখতার বলেন, ‘আমি নির্বাচনি গণসংযোগে ছিলাম। হঠাৎ ১০/১৫ জন ছেলে আমার গণসংযোগে হামলা চালায়। এসময় আমার সমর্থকদের সাথে তাদের হাতহাতি হয়। পরে তারা সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর তারা সেখানে ফিরে এসে তাদের ভুল হয়ে বলে ক্ষমা চেয়ে গেছেন।’

Tag
আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৪৯ মিনিট আগে