উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

কক্সবাজারে যৌতুক ও নারী নির্যাতন মামলায় এনজিও কর্মকর্তা আটক

আন্তর্জাতিক অভিবাসন সংখ্যা (আইওএম) কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগে মামলা হয়েছে। ১৬ জুলাই ২০২৩ইং বান্দরবান-চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন এক নারী কর্মী।


মামলায় কক্সবাজারে পূর্ব টেকপাড়ার কালুরদোকান এলাকার বাসিন্দা মাস্টার সৈয়দ আহমদের পুত্র আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উখিয়া ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের সাইট-ম্যানেজমেন্ট প্রজেক্টে কর্মরত আহমদ ইউসুফ জামিল(৩২) আসামি করা হয়েছে।


বাদীর আইনজীবী দীপঙ্কর দাশ জানিয়েছেন, নির্যাতনের শিকার ওই নারী একই আইএনজিও সংস্থার অধিনস্থ এনরুট ইন্টারন্যাশনালে-এ একই প্রকল্পে কর্মরত। একই সাথে চাকরির সুবাদে (নাম প্রকাশে অনিচ্ছুক) ওই নারী এনজিও কর্মীকে ইউসুফ জামিল বিভিন্ন সময়ে প্রেম নিবেদন করতে থাকে এক পর্যায়ে দু’জনের সম্মতিতে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।




পরবর্তীতে ২৬মে ২০২২ইং ইসলামী শরিয়াহ মোতাবেক ১৫ লক্ষ টাকা দেন মোহরে নারী কর্মীর সাথে আহমদ ইউসুফ জামিলের বিয়ে হয়। বিয়ের পর অর্থ্যাৎ ৩১মে স্বামীর অধিকারে ওই নারী কর্মীকে চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করে স্বামী ইউসুফ জামিল। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে স্বামী অর্থ্যাৎ ইউসুফ জামিলের নিজ গৃহে তুলে নেওয়ার কথা থাকলেও সুচতুর স্বামী বিভিন্ন তাল-বাহনা করতে থাকে এক পর্যায়ে বাড়ি নির্মাণের কথা বলে স্ত্রীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আদায় করেন। পরবর্তীতে ঘরে তুলে নিতে আরো ১০ লক্ষ টাকা দাবী করে এবং দাবীকৃত টাকা না দিলে অন্য নারীকে বিয়ে করবে বলে হুমকি প্রদান করে এনজিও কর্মকর্তা ইউচুফ জামিল। এসব বিষয়ে নির্যাতনের শিকার নারী এনজিও কর্মী আইওএম সিকিউরিটি ডিপার্টমেন্টে একাধিকবার অভিযোগ করলেও তারা কোন ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী।


পরে উপায়ন্তু না পেয়ে এ বিষয়ে নারী কর্মী বাদি হয়ে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আসামি এনজিও সংস্থা আইওএম কর্মকর্তা ইউসুফ জামিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।



১৭ সেপ্টেম্বর ২০২৩ইং কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌতুক দাবীর দায়ে অভিযুক্ত ইউসুফ জামিলকে আটক করে আদালতের মাধ্যমে কক্সবাজার কারগারে প্রেরণ করে।

Tag
আরও খবর