‎বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শরিফুলের ৬ উইকেট, স্মিথ-গ্রিনের জুটিতে অজিদের লিড ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে হবে :তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীলতা আনতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতৃবৃন্দদের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ধারাবাহিক বিজয় নিশ্চিতে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে দলের বর্ধিত সভার পাশাপাশি উপকারভোগী সমাবেশ আয়োজনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড এবং আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা জহির আহমেদ চৌধুরী, ইদ্রিস আজগর, নজরুল ইসলাম তালুকদার, আকতার হোসেন খান, মাস্টার আসলাম খানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পঞ্চম তলায় রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন। এরআগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্বনির্ভর রাঙ্গুনিয়ায় স্থাপিত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান দাশ ইন্ড্রাট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন। 

Tag
আরও খবর
6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৪ ঘন্টা ১২ মিনিট আগে




6a88262261018-210826041914.webp
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ

১ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে