বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ১ কেজি হিরোইন সহ মাদক সম্রাট তোতা আটক


রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতা কে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।


শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার সময় গোদাগাড়ীর মহিশালবাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তাকে আটক করে। আটককৃত মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতা মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসগার আলীর ছেলে। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি  হেরোইনের একটি বড় চালান মহিশালবাড়ী এলাকায় ক্রয়-বিক্রয় হবে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালকের নেতৃত্বে আমরা মহিশালবাড়ী এলাকায় কৌশলে অবস্থান করি। এক পর্যায়ে রাত ২ টার দিকে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে রাখা কালো বাজারের ব্যাগে মধ্যে পলেথিনে মোড়ানো ১০০ গ্রামের ১০ টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। সেই সময় মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতাকে আটক করা হয়।


ইন্সপেক্টর পারভীন আক্তার আরো জানান, সে বড় মাপের মাদক ব্যবসায়ী । দীর্ঘদিন থেকে এই পেশার সাথে জড়িত। এর আগে সে হেরোইনের ২ কেজির চালান নিয়ে ধরা পড়েছিলো। তার বিরুদ্ধে মামলাও আছে। আটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৪৮ মিনিট আগে







6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে