চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না : এমপি হোসনে আরা

জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য (এমপি) হোসনে আরা বলেছেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তাঁরা ওঠে পরে লেগেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবির নামে বিএনপি-জামায়াত নাশকতার পথ বেচে নিয়েছে। মনে রাখতে হবে, বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। যথা সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।'

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার জারুলতলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগাম নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

জামালপুর-২ ইসলামপুর আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
এমপি হোসনে আরা বলেন, 'আওয়ামী লীগ উন্নয়নের দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। ভালো থাকে দেশের মানুষ। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তাঁরা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াতকে ভোট দিলে, দেশ পিছিয়ে যাবে।'

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা আরও বলেন, 'বিএনপি-জামায়াত দুর্নীতিগ্রস্ত। তাঁরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না। আপনাদের সতর্ক থাকতে হবে।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, 'জামালপুর-২ ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যাঁকে নৌকা প্রতীক মনোনয়ন দেবে, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। শেখ হাসিনা মানেই উন্নয়ন। আর উন্নয়ন মানেই শেখ হাসিনা।'

এদিন উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা বাজার, মুজাআঁটা বাজার এবং বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে ভোটারদের লিফলেট বিতরণসহ গণসংযোগ করেন এমপি হোসনে আরা।

আরও খবর