আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

রাবির ভিসি-প্রো ভিসিকে নিয়োগ দেওয়া শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত: লাইভে ছাত্রলীগ নেত্রী

ছাত্রলীগের নেতাকর্মীদের ছোট করে প্রতিনিয়ত নিউজ করছে সাংবাদিকরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কথা বলছে না। আপনারা যদি ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে না থাকেন তাহলে আমি বলবো ভিসি-প্রোভিসি ও প্রক্টর ছাত্র উপদেষ্টাকে আওয়ামী পরিষদ থেকে নিয়োগ দেওয়াই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমন মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের সাধারণ সম্পাদক ফারজানা শশী।

লাইভে তিনি বলেন, বিগত কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালসহ সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে একটাই নিউজ দেখা যাচ্ছে। নিউজে এতো লাল-নীল-হলুদ রংঢং দিয়ে সাংবাদিকতা করা উচিত নয়। ছাত্রলীগ নেত্রীদের হলে সাম্রাজ্য দ্বারা কী বুঝাচ্ছেন আপনারা। সাংবাদিকতা করবেন স্মার্ট সাংবাদিকতা করেন। ছাত্রলীগের ট্যাগ লাগাতে পারলেই আপনাদের নিউজ হিট।

সাংবাদিকদের উদ্দেশ্যে শশী আরও বলেন, সাংবাদিকরা আমাদের পেছনে যেভাবে লেগেছে হাঁটলেও এখন ভয় করে। ঠোঁটে লিপস্টিক ব্যবহার করলেও ভয় লাগে কখন জানি বলে এ নেত্রীর টাকার উৎস কোথায়। আরে ভাই লিপস্টিক কেনার টাকা আমার পরিবার আমাকে দিতে পারবে না। সাংবাদিকরা কখন কী নিউজ করে দেয় এ ভয়ে মানুষের সঙ্গে একটু জোরে কথা পর্যন্ত বলি না আমরা।

এর আগে, অবৈধভাবে নিজের দখলে রাখা সিট ছাড়ার নির্দেশ দেওয়ায় হল গেটে তালা দেওয়ার অভিযোগ ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রহমাতুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার তন্নির বিরুদ্ধে। এদিকে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে ঐশী নামে এক ছাত্রলীগ নেত্রীর রুম সিলগালা করেছে হল প্রশাসন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা নিউজ করায় শশী সাংবাদিকদের নিয়ে লাইভে এসে এসব কথা বলেন।

আরও খবর