আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

ক্যান্সার সচেতনতায় ইবি ক্যাপের উঠান বৈঠক

 ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানকে সামনে রেখে ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা উঠান বৈঠক করেছে।


শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ক্যাপের মাসিক কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলার সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের সুগ্রীবপুর গ্রামে সদস্য ফারুক হোসেনের বাসায় এটি অনুষ্ঠিত হয়।


ক্যান্সার সচেতনতা বিষয়ক এ বৈঠকে ক্যাপ ইবি শাখার সভাপতি সিয়াম মির্জার সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা মেঘ সহ সাধারণ সদস্যবৃন্দ। বৈঠকে জান্নাতুল ফেরদৌস প্রীতির সঞ্চালনায় প্রথমেই স্তন ক্যান্সার নিয়ে বক্তব্য রাখেন নাজনীন সুলতানা মেঘ ও জরায়ু মুখ ক্যান্সার নিয়ে আলোচনা করেন সুমাইয়া কলি।


পরে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন নাজনীন সুলতানা মেঘ এবং উপস্থিত মা-বোনদের তথ্য সংগ্রহ করেন রুনা খাতুন। বৈঠক শেষে কয়েকজন মা তাদের সমস্যার কথা জানালে তারা তাদের যথাযথ দিকনির্দেশনা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন।


কোষাধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, ‘ক্যান্সারের ভয়াবহতা থেকে মুক্তির জন্য প্রত্যন্ত গ্রাম-এলাকায় ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছে ক্যাপ। বাংলাদেশের প্রতিটি মাকে ক্যান্সার সম্পর্কে সচেতন না করা পর্যন্ত আমরা আমাদের উঠান বৈঠক কার্যকম চালিয়ে যাবো।


উল্লেখ্য, ‘পৃথিবীর অন্যান্য দেশের মত বর্তমানে বাংলাদেশের নারীরাও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে, আমাদের দেশে প্রতি বছর স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় ২২ হাজার নারী। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এর তথ্য মতে, আমাদের দেশে নারীদের বেশির ভাগ ক্যান্সার চিহ্নিত হচ্ছে অনেক দেরিতে অর্থাৎ এডভান্স স্টেজে। আর এর বড় কারণ হলো সচেতনতার অভাব।


আরও খবর